ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬ ৬:০৪ পিএম

টানা দুই বছর বিনিয়োগকারীদের কোনও লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির ফলে এখন থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনও মার্জিন ঋণ সুবিধা পাবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংককেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ব্যাংকের ক্ষেত্রেও শেয়ার ক্রয়ে ঋণ সুবিধা বন্ধ থাকবে।

এদিকে ক্যাটাগরি অবনমনের ঘোষণার প্রভাব পড়েছে শেয়ারদরে। দিনের শুরুতে শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর দেড়টা নাগাদ তা ৩৩ টাকা ৪০ পয়সায় নেমে আসে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...

প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত ...

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক ...

ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...