প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৩:১৬ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:৪৯ পিএম

রংপুর প্রতিনিধি:

রংপুর সদর উপজেলার একটি পুকুর থেকে মর্জিনা নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রংপুর সদর থানার ওসি বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গৃহবধু মর্জিনা একই ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।

ওসি জানান, সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ...

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব ...