
বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যদের যেকোনো ধরনের লেনদেন সেবা চার্জ ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যত দ্রুত সম্ভব সকল পুলিশ সদস্যদের জন্য এ সেবা চালু করতে চায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।
সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সাংষ্কৃতিক সন্ধ্যায় পুলিশের জনসেবার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে চার্জ ফ্রি লেনদেন চালুর ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
চার্জ ফ্রি লেনদেন চালু হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে এটি হবে বিশেষায়িত কোনো বাহিনীর জন্য প্রথম এ ধরনের কোনো উদ্যোগ। এ ছাড়া পুলিশ বাহিনীতে কর্মরত আছেন বা ছিলেন এমন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সংকলিত বই প্রকাশের ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ-এর ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বক্তব্য প্রদান করেন।
- ১চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ২রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৩সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৭ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৮বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৯দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ১০কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত