জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬ ২:১২ পিএম

সোনাগাজী উপজেলায় ১৬টি গরু চুরির ঘটনায় ১১টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পাঁচটি গরু উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

বুধবার পুলিশের প্রেস রিলিজে মাধ্যমে জানা যায়, মোঃ শাহাআলম এর গরুর খামার হইতে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায় মর্মে বাদী শাহাআলম থানায় অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুর রহমান সহ তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ৬ জানুয়ারি বরুডর আকুসাইর এলাকা হইতে ১টি চোরাই গরুসহ একজন আসামী গ্রেফতার করা হয়। সোর্সের ধারাবাহিক তথ্য মোতাবেক গত ১২ জানুয়ারি সোনাগাজী মতিগঞ্জ বাজার হইতে ১টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং উক্ত তথ্যের ভিত্তিতে গত  ১৩ জানুয়ারি কুমিল্লা চৌয়ারা গরু বাজার হইতে ১ টি চোরাই গরু উদ্ধার ও আসামী সোহাগ (৩০) গ্রেফতার করা হয়। উক্ত আাসমীরে দেওয়া তথ্য মতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সানন্দকড়া, লতিফ সাহেবের বাড়ী হইতে ৮টি চোরাই গরু উদ্ধার করা হয়।

উক্ত মামলার ঘটনায় জড়িত সন্ধিগ্ধ ০৪ (চার)জন আসামীকে বিজ্ঞ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন প্রেরণ করা হয়েছে (উক্ত আসামীদেরকে কুমিল্লা সদর দক্ষিন থানার মামলা নম্বর ৫(১)২৬ খ্রিঃ মূলে ৪ জানুয়ারি কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা পুলিশ গ্রেফতার পূর্বক আদালতে সোপদ্দ করেন)।

অবশিষ্ট ০৫টি চোরাই গরু উদ্ধার ও ঘটনায় জড়িত চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত বছরের ৩১ ডিসেম্বর ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার বাসিন্দা মো. শাহ আলমের খামার থেকে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ...

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...