প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ ৩:৩৭ পিএম

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে ফাঁসি কার্যকর না করতে আইজি প্রিজনসের সঙ্গে কথা বলতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

আসামি শুকুর আলীর ফাঁসিসংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামির পক্ষে আবেদনটি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গত ১৮ আগস্ট শুকুর আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে তিনজনকে যাবজ্জীবন দণ্ড দেয় আপিল বিভাগ।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ২৫ মার্চ রাতে দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের ওই কিশোরী প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখে ফেরার পথে আসামিরা তাকে অপহরণ করেন। এরপর লালনগর ধরমগাড়ী মাঠের একটি তামাক ক্ষেতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করেন। পরদিন কিশোরীর বাবা আব্দুল মালেক ঝনু পাঁচজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।

এ মামলায় ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি পাঁচজনের মৃত্যুদণ্ড দেন কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন।

আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের শুকুর আলী, কামু ওরফে কামরুল, নুরুদ্দিন সেন্টু, আজানুর রহমান ও মামুন হোসেন।

শেয়ার

পাঠকের মতামত

শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ...

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ...