
ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে তারা। চলতি আসরে এটিই পেরুর প্রথম ম্যাচ।
সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে নিজেদের শুরুর একাদশে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় ব্রাজিল। ম্যাচ জেতানো একাদশ নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
প্রথম ম্যাচে সাবস্টিটিউট থেকে এসে তৃতীয় গোলটি করেছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। তবু আজকের ম্যাচে শুরুর একাদশে জায়গা হচ্ছে না তার। নেইমার জুনিয়রের দুই পাশে থাকছেন গ্যাব্রিয়েল হেসুস ও রিচার্লিসনই। এছাড়া রক্ষণভাগ ও মাঝমাঠেও আসছে না পরিবর্তন।
পেরুর বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ৪৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ব্রাজিলের জয় ৩৪টি আর ড্র হয়েছে ৯ ম্যাচ। বাকি মাত্র ৫ ম্যাচ জিতেছে পেরু।
কোপা আমেরিকার সবশেষ আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। যেখানে ৩-১ গোলে জিতে নিজেদের নবম শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার গ্রুপপর্বেই দেখা হচ্ছে দুই দলের। শিরোপার পথে যাত্রা শুরুর লক্ষ্যই থাকবে তাদের।
পেরুর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, এডের মিলিটাও, মারকুইনহোস, রেনান লোদি, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, নেইমার, গ্যাব্রিয়েল হেসুস ও রিচার্লিসন।
- ১সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ২ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৫বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৬১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৭আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ১০বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৪বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৫এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৬তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৭চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৮চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৯নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ১০ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত