প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ ১২:০৪ পিএম

স্বাগতিক মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত। আর দলকে ফাইনালে নেওয়ার কৃতিত্বটা অধিনায়ক সুনীল ছেত্রির। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৩-১ গোলে হারায় ভারত। এ তিন গোলের দুটি দিয়েছেন ছেত্রি।

ভারতকে ফাইনালে উঠানোর পাশাপাশি পেলের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ভারত দলের অধিনায়ক।

৬২তম মিনিটে দারুণ ভলিতে ভারতকে এগিয়ে নেন ছেত্রি। এ গোলেই ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী পেলেকে পেছনে ফেলেন ভারতের এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে পেলের গোল সংখ্যা ৭৭টি। আর বুধবারের ম্যাচে ওই গোলের পর ছেত্রির গোল সংখ্যা দাঁড়ায় ৭৮-এ। ৭১ মিনিটে সতীর্থের ফ্রি কিকে দৃষ্টিনন্দন হেডে আরও একটি গোল করেন ছেত্রি। এতে পেলের রেকর্ড ছাড়িয়ে ৭৯-এ পৌঁছে গেছেন ৩৭ বছর বয়সি এ ফরোয়ার্ড।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...