প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ ৬:২৯ পিএম

দেশে মোট সাড়ে তিন লাখ টন পিভিসির চাহিদা আছে। এর মধ্যে পৌনে দুই লাখ টন পিভিসি উৎপাদন করতে যাচ্ছে মেঘনা পিভিসি লিমিটেড। রোববার (২০ নভেম্বর) সকালে মেঘনা গ্রুপের ৭টি প্রতিষ্ঠান উদ্বোধনকালে এ কথা জানান কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলসহ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সাতটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এতে স্বাগত বক্তব্য দেন।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন, বেজার নির্বাহী সদস্য মো. আলী আহসান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা, এমআইইজেডে বিনিয়োগ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, দেশে প্রথমবারের মতো মেঘনা গ্রুপ পিভিসি উৎপাদন করতে যাচ্ছে। এখানে মোট সাড়ে তিন লাখ টন পিভিসির চাহিদা আছে। এর মধ্যে মেঘনা পিভিসি লিমিটেড পৌনে দুই লাখ টন উৎপাদন করবে। এর প্রায় পুরোটাই বিদেশি বিনিয়োগ। দেশে পিভিসি উৎপাদনের মধ্য দিয়ে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে দেশ নতুন একটি প্রযুক্তিতে অভ্যস্ত হবে। অর্থনৈতিক বিকাশ ও দেশের জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে মেঘনা গ্রুপ বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার সোনার বাংলাদেশ গড়া সহজ হবে।

তিনি বলেন, এমজিআইয়ের নতুন সাতটি প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এরই মধ্যে এসব প্রতিষ্ঠানে তিন হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে সেখানে ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এতে অন্তত ৫০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এরই মধ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা পিভিসি লিমিটেড, মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেড, সোনারগাঁও সোলার এনার্জি লিমিটেড ও মেঘনা বাল্ক ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন করা হয়। এ ছাড়া কুমিল্লা ইকোনমিক জোন লিমিটেড, মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বাইরে অনুষ্ঠান থেকে এমআইইজেডে বিনিয়োগকৃত সাতটি বিদেশি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...