প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩ ১২:৩৭ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

একইসঙ্গে কোম্পানিটির পর্ষদে পাঁচ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্বতন্ত্র এই পাঁচ পরিচালকের মধ্যে রয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসাইন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জামিল শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাজরিনা ফারাহ এবং এইচটিসি লিমিটেডের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী।

বিএসইসির তদন্তে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বেশকিছু অনিয়মের তথ্য উঠে এসেছে। এর প্রেক্ষিতে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...