
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস বড় পদক্ষেপ নিয়েছে। স্থানীয় নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সোমবার (২৫ আগস্ট) রাংদিয়া স্কুল এন্ড কলেজ ও চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে। বাকি ৫ হাজার চারা পর্যায়ক্রমে জেলার অন্যান্য স্কুলে পৌঁছে দেওয়া হবে।
পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাটের উদ্যোগে এবং স্থানীয় দাবি বাস্তবায়নের অংশ হিসেবে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু হলো। গত ২২ জুন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এক এডভোকেসি সভায় নাগরিক কমিটি শিল্প প্রতিষ্ঠানের কাছে ১০ হাজার বৃক্ষ প্রদানের দাবি তোলে। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে এই ৫ হাজার চারা বিতরণ করা হলো।
বৃক্ষ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, কার্যকরী সদস্য মো. আব্দুল গণি, চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু, উপ-ব্যবস্থাপক মো. আজমল হুসাইন, যাত্রাপির ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান খায়রুল আজাদ আরজুসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন বলেন, পরিবেশ রক্ষায় শিল্প প্রতিষ্ঠানগুলোর এমন ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস ধারাবাহিকভাবে এই উদ্যোগ অব্যাহত রাখবে।
কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু জানান, প্রতিষ্ঠানটি সব সময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাবে।
এম জি
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত