
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবরটি পাওয়া গেছে।
আজ সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বকাপজয়ী দলের এই খেলোয়াড়সহ একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন।
আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্তিনেজ।
ফান্ডেডনেক্সট নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ঢাকায় অবস্থান করছেন মার্তিনেজ। তবে ১১ ঘণ্টার ঢাকা সফরে পাবলিক কোনো অনুষ্ঠানে পাওয়া যাবে না তাকে। বিকালে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন।
জানা গেছে, ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা যাচ্ছেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় ঘুরে যাওয়ার আগ্রহ দেখান। কলকাতায় আগামীকাল বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বাংলাদেশে বরাবরই জনপ্রিয় টিম আজেন্টিনা। গত বিশ্বকাপে সেই উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারবার শিরোনাম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গড়ে উঠেছে একাধিক ফ্যানপেজ। যেখানে বাংলাদেশ-আজেন্টিনা দুই দেশের ভক্তরা যুক্ত। সরকারি পর্যায়েও নানা সময়ে প্রসঙ্গটি উঠে এসেছে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু





পাঠকের মতামত