
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশে এসএসসি ও এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩) শিক্ষার্থী ভর্তির কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। সময় বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) কুয়েত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগ্রহীরা চাইলে মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তি হতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, কুয়েত এই শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে। এই প্রোগ্রামের সব ক্লাস অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। আগ্রহী কুয়েত প্রবাসীদের অনলাইনে বাউবির ওয়েবসাইটে (http://iapw.bou.ac.bd)প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
উল্লেখ্য, বাউবির ওয়েবসাইট ব্রাউজ করতে সমস্যা হলে বিকল্প পদ্ধতি হিসেবে যেকোনো ব্রাউজার থেকে আইপি অ্যাড্রেস ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের পরিপ্রেক্ষিতে যোগ্য প্রার্থীদের নামের তালিকা বাউবি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নামের তালিকা প্রকাশের পর অনলাইনের পূরণকৃত আবেদন পত্রের প্রিন্ট কপি এবং নির্ধারিত ফি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জমা দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সৌদি আরব, কুয়েত ও কাতারে কর্মরত বা বসবাসকারী বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহীরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসএসসি ও এইচএসসি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন। পরে আগামী ১০ মার্চ থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত