
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। এ সুযোগ কাজে লাগাতে বিদেশি ও প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ সুবিধা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান বক্তারা।
কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সেমিনারে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ স্টার্টাআপ বাংলাদেশ লিমিটেড।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অংশগ্রহণ করেন ইউএস-বাংলাদেশ বিজিনেস ফোরামের (ইউএসবিবিএফ) সদস্য ম্যাসন ইয়োস্ট, স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন, লস এঞ্জেলেসের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও প্রবাসী ব্যবসায়ীরা।
সূচনা বক্তব্য রাখেন কনসাল জেনারেল তারেক মোহাম্মদ। তিনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিশেষ সুবিধাসমূহ উল্লেখ করে বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তিনি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর এসএম খুরশিদ-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন বাংলাদেশে বিনিয়োগের আইসিটি সুবিধাসহ বিভিন্ন দিক তুলে ধরেন।
সালমান এফ রহমান সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনা তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই বিদেশি ও প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানাই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্ব, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক অংশীদারত্ব আরও প্রসার ঘটবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত