
১১ বছর বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে কলকাতা-লন্ডন ফ্লাইট। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চালু হবে এয়ার ইন্ডিয়ার এই পরিষেবা।
কলকাতা বিমানবন্দর সূত্র জানায়, আপাতত সপ্তাহে দুই দিন করে চলবে কলকাতা-লন্ডন ফ্লাইট। লন্ডন থেকে বুধবার এবং শনিবার বিমান আসবে কলকাতায় আর বৃহস্পতি ও রোববার লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে।
কলকাতার দমদম বিমানবন্দর সূত্র বলছে, বন্দে ভারত প্রকল্পে ভারত-ব্রিটেন ‘এয়ার বাবল’ চুক্তির ফলে এই ফ্লাইট চালু হচ্ছে।
কোভিড সংকটের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু রাখতে পৃথক দ্বিপক্ষীয় চুক্তিই হলো ‘এয়ার বাব্ল অ্যারেঞ্জমেন্ট’।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুরসহ ১৩টি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। কোভিড নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও দ্বিপাক্ষিক এই ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় উভয় দেশের বিমান সংস্থাগুলো নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারবে।
এক সময়ে কলকাতা থেকে লন্ডনের নিয়মিত সরাসরি ফ্লাইট ছিল। এয়ার ইন্ডিয়া ছাড়াও ব্রিটিশ এয়ারওয়েজের বিমানও উড়াল দিত কলকাতার উদ্দেশে। লোকসানের কারণে ২০০৯ সালে কলকাতা-লন্ডন সরাসরি পরিষেবা বন্ধ করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ। তার আগেই বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা।
জানা গেছে, ১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের আরও নয়টি শহরেও এয়ার ইন্ডিয়ার এই পরিষেবা মিলবে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত