
চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিযানে গিয়ে কার্টনভর্তি এসব তেল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই যে, এক ব্যবসায়ী বেশকিছু সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছে। পরে গত রাতে অভিযান চালিয়ে মজুতকৃত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে সংগ্রহে রাখা তেল আগামী ২৪ ঘন্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত