
শিমুল হাছান , ফরিদগঞ্জ (চাঁদপুর)
কাটা গাছের গুড়ির আঘাতে মেহেদী হাসান(২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের জহির উদ্দিন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।
জানা গেছে, জহির উদ্দিন বেপারি বাড়ির আবুল কালাম, মুসলিম মিয়া ও মেহেদী হাসানসহ ৪জন গাছ কাটা শ্রমিকের কাজ করে। সোমবার (১৫ এপ্রিল) বিকালে তারা নিজ বাড়ির একটি গাছ কাটার পর গাছের গুড়ি কাঁধে নিয়ে ওই ৪জন অন্যস্থানে ফেলার সময় অসাবধনতা বশত মেহেদী হাসান গুড়ির নিচে চাপা পড়ে। এসময় সে মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, অসাবধনতা বশত মেহেদেী হাসান গাছের গুড়ির আঘাত পায় এবং মৃত্যু বরণ করে।
এদিকে সংবাদ পেয়ে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপর এক প্রশ্নের জবাবে বলেন, মৃত মেহেদীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করা হয়েছে।
এআরএস
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত