
চাঁদপুরের ফরিদগঞ্জের আত্মগোপনে থাকা ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ইউপি সদস্যরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ মিজি । এসময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান (৯ নং ওয়ার্ড), মো. সলেমান (৩ নং ওয়ার্ড) মো. বোরহান আহমেদ (৬ নং ওয়ার্ড) ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য খাদিজাতুল কোবরা (৪,৫,৬ নং ওয়ার্ড)।
লিখিত বক্তব্যে তারা জানান, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. মাহমুদুল হাসান মিরাজ চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। আমরা ইউপি সদস্যরা এসব নিয়ে প্রতিবাদ করলে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি-ধামকি প্রদান ও হয়রানি করতো। তিনি হোল্ডিং ট্যাক্সের ১ কোটি টাকার চেয়েও বেশি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। কাবিখা, কাবিটার দুইটি প্রকল্পেরর কাজ না করে টাকা উত্তোলন করে তাও আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। ৪০ দিনের কর্মসূচির কাজ না করে নিজস্ব বাহিনীর নামে সিম কার্ড দিয়ে টাকা উত্তোলন করেছেন। কর্মসূচির কাজের বিষয়ে ইউপি সচিবকে জিজ্ঞাসা করলে তিনি এবিষয়ে কিছুই জানেন না বলে জানান। আমাদেরকে কোন কাজ করতে দেননি তিনি। উল্টো আমাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ আত্মগোপনে চলে যায়। এই পর্যন্ত তিনি একটি বারও পরিষদের মাসিক সভা করেন নি। ইউপি সদস্যদের পরিষদে কার্যালয়ে না ডেকে তার নিজস্ব সন্ত্রাস বাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করে পবিত্র এই পরিষদটিকে অনিয়মের আখড়া হিসেবে রূপান্তর করেছেন।
এম পি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত