
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বের বিকাশ ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে চলমান রাখতে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে।
গত শনিবার বিকালে মধুখালী উপজেলার গাড়াখোলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মধুখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম কৃক বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সব সময় বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে সহযোগিতা করতেন। তিনি বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যোগাতেন।
তিনি বলেন, বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদা বেগম, মেগচামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির সাব্বির উদ্দিন, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিউর রহমান, মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মীনা, জেলা পরিষদ সদস্য নাজনীন নাহার আলপনা ফরিদপুর জেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর চিনিকলের নির্বাচিত সাধারণ সম্পাদক, মির্জা আজহারুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়েই নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত