
তরমুজের চাষ করে বিপাকে পরেছেন ফরিদপুরের চাষীরা। বীজ থেকে গাছ হলেও ধরেনী তরমুজ। আবাদের পুরো অর্থই লোকসান তাদের। চাষীদের অভিযোগ নষ্ট বীজ দেয়ার কারনেই তাদের এই অবস্থা।
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চাষী তুহিন বলেন, ৩ একর জমিতে তরমুজের আবাদ করেছিলাম। তরমুজ গাছ হলেও কোন ফল আসেনি। এখন দেনা শোধ করবো কিভাবে সেই চিন্তায় আছি।
একই মাঠের চাষী কামাল মোল্যা, শহীদ মোল্যা, মোশাররফ মোল্যাসহ যারাই তরমুজ চাষ করেছেন সবারই একই অবস্থা। তারা জানান, ফরিদপুর হাজী শরীয়তুল্ল্যাহ বাজারের দত্ব বীজ ভান্ডার থেকে পাকিজা কোম্পানীর বিজ কিনেছিলাম। প্রতি বিঘা তরমুজ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা করে। ঋন নিয়ে, ধার করে তরমুজ আবাদ করেছি। ভেবেছিলাম তরমুজ বিক্রির টাকা দিয়ে দেনা শোধ করে, পরবর্তী ফসল আবাদ করবো। কিন্তু এখন দেনা শোধ তো দূরে থাক পরবর্তী ফসল আবাদের জন্য কোন টাকাই নেই আমাদের কাছে।
চাষীরা পরবর্তী ফসল আবাদের জন্য সরকারী সহায়তার দাবী জানান। একই সাথে প্রতারক বীজ কোম্পানীর শাস্তি দাবী করেন। চাষীরা জানান, ডিলারের কাছ থেকে বিজ নেয়ার সময় কথা ছিল ৬০ দিনে ফলন আসবে। কিন্তু ৩ মাস পার হলেও কোন ফলন না আসায় এখন জমি থেকে গাছ তুলে ফেলছেন তারা। তাদের অভিযোগ, অন্যন্যবার ভিন্ন কোম্পানীর বীজ লাগালেও এবছর ডিলার তাদের পাকিজা কোম্পানীর বিজ সরবরাহ করেছেন। এখন বীজ ডিলার বা কোম্পানী কেউই এর দায় নিচ্ছে না।
অপরদিকে দত্ব বীজ ভান্ডারের স্বত্বাধীকারী তাপস কুমার দত্ব জানালেন, কোম্পানী যেভাবে প্যাকেট করে পাঠিয়েছে আমরা সেভাবে বিক্রি করেছি। আমরা তো আর জানি না ভাল মন্দ। তবে ঘটনাটি তিনি কোম্পানীকে
জানিয়েছেন বলে জানান।
জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ হযরত আলী জানান, এসব ক্ষেত্রে বিশ^স্ত কারো কাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে একই সাথে যখন আবাদ করা হবে তখন কৃষি অফিসারের পরামর্শ নিয়ে যেন আবাদ করে চাষীরা। পরবর্তীতে এসব জমিতে চাষীরা পাট আবাদ করবে।
কৃষি বিভাগ খোজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থ চাষীদের কিভাবে সাহায্য করা যায় সেই দিকটা দেখবে বরেও জানান তিনি।
- ১তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ২কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৩জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৪বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৫পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৬জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৭শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৮২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৯প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ১০প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত