
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে তিনজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় আহত হয়েছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, দৈনিক মানবকন্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন। তারা সকলেই স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার সাংবাদিক শফিকুল ইসলাম জনি বলেন, সোমবার দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদ সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় তিন সংবাদ কর্মীর উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা।
তিনি বলেন, চেয়ারম্যান ও সচিবের কাছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে চেয়ারম্যান কাউকে ফোন করেন। এরপরই সেখানে বেশ কয়েকজন যুবক এসে হাজির হয়। তারা প্রথমে আমাদের জেরা করে, এক পর্যায়ে হামলা চালিয়ে মারপিট করে।
এ বিষয়ে অভিযুক্ত ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার হামলার সাথে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, সাংবাদিক-সাংবাদিক মারামারি করছে। কোন সাংবাদিক মারছে জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়টি সমাধান করা হয়েছে।
এর আগে গত ২৩ জুন ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয় ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য।
এএন
- ১প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ
- ২৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৩জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৪হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ৫চট্টগ্রামে বন্যার্তদের মাঝে মাঝে খুলনার ২ জুলাই কন্যার ত্রাণ বিতরণ
- ৬তিন যুগের ঋণের বোঝা থেকে মুক্তি
- ৭যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৮দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
- ৯চট্টগ্রামে শিশু আয়নী হত্যাকাণ্ড, সবজি বিক্রেতা রুবেলের মৃত্যুদণ্ড
- ১০সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ১০১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে





পাঠকের মতামত