
টাঙ্গাইল প্রতিনিধি:
ঈদযাত্রায় উত্তরের পথে এখনও যানজটের সৃষ্টি হয়নি। অনেকটা ফাঁকা পথেই ঢাকা ছাড়তে দেখা গেছে উত্তরের পথের যাত্রীদের। আজ শনিবার দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে। মহাসড়কে দেখা গেছে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। অন্যান্য দিনের তুলনায় গাড়ির কিছুটা চাপ লক্ষ্য করা গেলেও কোথাও কোন যানজটের সংবাদ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এই সময়ে অন্যান্য ঈদযাত্রায় উত্তরের পথে যানজট লেগে থাকতো। কিন্তু এবার ঈদযাত্রায় এখনও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তবে ক্রমেই গাড়ির চাপ বাড়ছে। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এদিকে, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় সাত শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।
বগুড়াগামী হানিফ পরিবহনের যাত্রী তোফাজ্জল বলেন, ‘পরিবারের সাথে একত্রে ঈদ উদযাপন করতে বাড়িতে যাচ্ছি। এবার অল্প সময়েই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত এসেছি। সড়কে কোথাও যানজট পাইনি।’
লিটন নামে এক বাসযাত্রী বলেন, ‘গাবতলী থেকে বাসে রওনা হয়েছি। সড়কের কোথাও যানজটে আটকে থাকতে হয়নি। আশা করছি রংপুরে যানজট ছাড়াই পৌঁছাতে পারবো।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘রাতে গাড়ির কিছুটা চাপ ছিল। সে তুলনায় বর্তমানে গাড়ির চাপ কমই রয়েছে। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আশা করছি ঘরমুখো মানুষ নির্ভিঘ্নে তাদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে।’
এদিকে, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলে মহাসড়কে কয়েকটি কারণে যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় গাড়ির গতি কমে যাওয়া অন্যতম কারণ। মহাসড়কগুলো ফোর লেন হওয়ায় যানবাহন যে গতিতে আসে সেগুলো বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এসে ধীর হয়ে যায়। এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বেঁধে যায়। এটা স্বাভাবিক বিষয়। তবে এবার ঈদযাত্রা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সজাগ রয়েছে। মহাসড়কে কোনো প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া পরিবহন মালিকদেরও এ বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এআরএস
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত