
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ আগস্ট) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ারে এ সভা আয়োজন করা হয়।
সভায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফখরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মো. মোকাদ্দেস হোসেন।
বিজ্ঞাপন
পর্ষদের নতুন সদস্য হয়েছেন- নাজনীন হোসেন, মোহাম্মদ শামছুল হক, আলহাজ মো. হেলাল মিয়া, আয়েশা হুসনে জাহান ও মুসলিমা শিরিন। স্বতন্ত্র পরিচালক হয়েছেন- শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডা. শাহিন সুলতানা জলি ও মো. মোশাররফ হোসেন।
ফারইস্ট ইসলামী লাইফের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন- দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিটি অচিরেই গ্রাহক এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব ফিরে পাবে।
ভাইস চেয়ারম্যান ডা. মো. মোকাদ্দেস হোসেন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে ইসলামী অর্থনীতির যে উদ্দেশ্য নিয়ে ফারইস্ট ইসলামী লাইফের যাত্রা শুরু হয়েছিল, গ্রাহক এবং আপামর জনসাধারণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।
এসকেএস
- ১রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ২বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ৩মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ৪এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিলের আবেদন
- ৫তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
- ৬বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সতর্কতা
- ৭ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
- ৮উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ৯বিসিএস ক্যাডার হওয়ার আগেই নিভে গেল তানভীরের জীবন প্রদীপ
- ১০নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৭বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৮জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৯পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ১০কয়রা প্রেসক্লাব সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত





পাঠকের মতামত