
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় চার বছরের বেশি সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স। স্বতন্ত্র পরিচালকসহ পরিচালনা পর্ষদের ব্যর্থতার কারণে কোম্পানিটির আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং প্রত্যাশিত লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা। তাই ফার্স্ট ফাইন্যান্সের আর্থিক অবনতির কারণ খতিয়ে দেখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আর এসব অসঙ্গতির বিষয়ে ফার্স্ট ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালকসহ পরিচালনা পর্ষদের ব্যর্থতার কারণ জানতে চেয়েছে বিএসইসি। গত ৩ নভেম্বর কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে চিঠি দিয়েছে বিএসইসি। আর ১১ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিএসইসির কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছে বলে জানা গেছে।
তথ্য মতে, ২০১৬ সালের ২ মে থেকে ফার্স্ট ফাইন্যান্স ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। দীর্ঘ সময় ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করা কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতি করতে ব্যর্থ হয়েছেন স্বতন্ত্র পরিচালকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। এছাড়া কোম্পানিটি আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতেও ব্যর্থ হয়েছে। আর ২০০৩ সাল থেকে টানা ১৭ বছর ফার্স্ট ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়নি। আর কোম্পানিটির টানা ২ বছর নিট অপারেটিং লোকসান হয়েছে যথাক্রমে ২৯ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা ও ৩৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা।
একইসঙ্গে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না এবং প্রতিনিয়তই আইন লঙ্ঘন করে যাচ্ছে ফার্স্ট ফাইন্যান্স। কোম্পানিটির ব্যর্থতার কারণে ২০১৪ সাল থেকে সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৯৬ এর ১১(২) ধারা অনুযায়ী ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে এসব বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা গেছে, ফার্স্ট ফাইন্যান্সের বিভিন্ন অসঙ্গতির বিষয়ে ব্যাখ্যার পাশাপাশি বেশ কিছু তথ্য-উপাত্ত চেয়েছে বিএসইসি। এর মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অথবা নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; বর্তমান আর্থিক অবস্থার বিবরণ; বর্তমান সম্পদের (জমি, ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য) বিবরণ; সব উদ্যোক্তা পরিচালকদের বর্তমান শেয়ারধারনের তথ্য; প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব (আরপিও) ও রাইট ইস্যুর প্রসপেক্টাস, আইপিও, আরপিও ও রাইট ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের তথ্য, সর্বশেষ ব্যাংক ঋণের তথ্য এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার কারণসহ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার তথ্য।
এ প্রসঙ্গে ফার্স্ট ফাইন্যান্সের কোম্পানি সচিব শাহজাহান আলী বলেন, ‘এ বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিএসইসির সঙ্গে আলোচনা করে ব্যাখ্যা জানিয়েছে।’
এ বিষয়ে বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তা নামপ্রকাশ না করা শর্তে বলেন, ৪ বছরের বেশি সময় ধরে ফার্স্ট ফাইন্যান্স ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। এ সময়ের মধ্যে কোম্পানিটির আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং এখন পর্যন্ত কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কোম্পানিটির কাছে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ফার্স্ট ফাইন্যান্স ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১২ বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস লভ্যাংশই দিয়েছে। এর মধ্যে ২০১৩ সালের কোম্পানিটির রাইট শেয়ার ছেড়েও অর্থ সংগ্রহ করে।
১১৬ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার ২৫৮টি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪.২১ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৪.৪৮ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.৩১ শতাংশ শেয়ার রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার রোববার (১৫ নভেম্বর) সর্বশেষ ৭.১০ টাকা লেনদেন হয়েছে।
- ১জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ২জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৪জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৫জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৬তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৭মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৯বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ১০কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৯যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত