প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২ ১০:১৮ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৯ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪২ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...

প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত ...

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক ...