
ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করে।
২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্সের ভিত্তিতে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল এই তালিকা তৈরি করেছে। একই সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলারের সম্ভাব্য ১৩ জনের তালিকাও প্রকাশ করেছে ফিফা।
পুরুষ খেলোয়াড়ের তালিকায় স্বাভাবিকভাবেই আছেন কোপা জিতে আর্জেন্টিনার শিরোপা খরা কাটানোর নায়ক লিওনেল মেসি। তালিকায় আছেন সিআরসেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারও। তাদের সঙ্গে বর্ষসেরার দৌড়ে আরও আছেন ইতালির জর্জিনহো, ‘গোলমেশিন’ খ্যাত রবের্ত লেভানদোভস্কি, ফরাসি প্লেমেকার কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমার মতো তারকারা।
সেরা হওয়ার সম্ভাবনার এই তালিকার ১১ খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে এগিয়ে মেসি। বার্সেলোনার হয়ে গেল মৌসুমটা দলীয় ব্যর্থতা থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে বরাবরের মতোই উজ্জ্বল তিনি। একইভাবে জাতীয় দলের হয়েও ছিলেন অন্য যেকোনো সময়ের চেয়ে সফল। কারণ ব্রাজিলকে তাদের নিজেদের মাঠে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। আর এই সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। পুরো কোপায় নিজে করেন চার গোল, অন্যকে দিয়ে করান পাঁচ গোল। তিনি এই পর্যন্ত রেকর্ড ছয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন।
দলীয় বড় সাফল্য না থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদোর গত মৌসুম ভালো কেটেছে। জুভেন্টাসের হয়ে ২০২০-২১ মৌসুমে সিরিএ লিগে সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরিএ আসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।
এদিকে ক্লাব পর্যায়ে ভালো না খেললেও জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটিয়েছেন নেইমারও। কোপা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও পুরো আসরে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। মেসির সঙ্গে যৌথভাবে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে গত মৌসুমে দলগত সাফল্যের বিচারে সবার চেয়ে এগিয়ে আছেন জর্জিনহো। প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি চেলসি ও ইতালির হয়ে দারুণ একটা বছর কাটিয়েছেন। তাই তিনিও বর্ষসেরার দৌড়ে বেশ এগিয়ে। ইতোমধ্যে তিনি ২০২০-২১ মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। কেউ কেউ পোলিশ তারকা লেভানদোভস্কিকেও বর্ষসেরা হওয়ার সমান দাবিদার মনে করছেন। জাতীয় দলের হয়ে তেমন কোনো অর্জন না থাকলেও ক্লাব পর্যায়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফুটবলপ্রেমীরা ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন। পরে জানুয়ারির শুরুতে এর মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারির ১৭ তারিখে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী খেলোয়াড়ের নাম ঘোষণা হবে।
ফিফার প্রকাশ করা ১১ জনের তালিকা:
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্টাস/ম্যানচেস্টার ইউনাইটেড), আর্লিং হলান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড), জর্জিনহো (ইতালি/চেলসি), এনগোলো কান্তে (ফ্রান্স/চেলসি), রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/পিএসজি), নেইমার (ব্রাজিল/পিএসজি) ও মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত