
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে সেন্ট্রাল ভিসায়াসের সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে এবং শত বছরের পুরনো একটি চার্চও ধ্বংস হয়ে যায়। সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস।
ভূমিকম্পের পরও দেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশপথ ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর সেবুতে। সেখানে উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারীদের জন্য খাবার, পানি এবং ভারী সরঞ্জামের আবেদন জানিয়েছেন সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস।
স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, বিশেষ করে উত্তরাঞ্চলে। ভূমিকম্পে পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির অভাব দেখা দিয়েছে।’
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এরপর একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীর মাত্রা ছিল ৬। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি ছিল না।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত