প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ ১০:০১ পিএম , আপডেট: আগস্ট ২৬, ২০২৩ ১০:০২ পিএম

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কোম্পানিটির ১৯৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৮৬০টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৫৪ লাখ ৩৭ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ২৮ লাখ টাকা।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৯ লাখ ২৫ হাজার ১৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ৩৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড,লাফার্জহোলসিম বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্টিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...