
ফেনীর পরশুরাম পৌর এলাকায় বিষধর সাপের দংশনে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া ওই গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী।
এ বিষয়ে স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কয়েক দিনের বন্যার পানি শুকিয়ে গেলে খাবার রান্না করতে রোকেয়া রান্না ঘরে যান। শুক্রবার বিকেল ৫টার দিকে রান্না করার সময় ঘরের গর্ত থেকে একটি বিষধর সাপ বের হয়ে তার পায়ে দংশন করে। চিৎকার শুনে স্বামী শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা না নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রেদোয়ান সাপের দংশনে গৃহবধূ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাহয়াত বিন করিম বলেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোকেয়া আক্তার রিনা সাপে কাটার চিকিৎসা নিতে আসেন। রোগীর তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার পর স্বজনরা স্বেচ্ছায় ফেনী নিয়ে চিকিৎসা করাবেন বলে ছাড়পত্র চান। ইতোমধ্যে রোগীর অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে ডাক্তার এন্টিভেনম প্রস্তুত করা শুরু করেন। রোগীর স্বামী শফিকুল ইসলাম এন্টিভেনম প্রস্তুত করার পরই রোগীকে ফেনী রেফার করতে বলেন। জানান পরবর্তী চিকিৎসা যা করার ফেনীতেই করাবেন বলে নিজ স্বাক্ষরিত লিখিত কাগজ দেন। রোগীকে ফেনী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এনজে
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত