প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ ৬:০৬ পিএম

ফেনীর সোনাগাজীতে সোনার দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতের কোনো এক সময় পৌর শহরের তাহের জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকান মালিকের দাবি, দুর্বৃত্তরা দোকান থেকে লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনার পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাহের জুয়েলার্স স্বত্ত্বাধিকারী মো. রুবেল বলেন, গতকাল রাতে তিনি দোকানের স্বর্ণালংকারগুলো লকারের ভেতরে রেখে তালাবন্ধ করে বাড়িতে যান। সকাল সাড়ে নয়টার দিকে তিনি দোকান খুলে দেখেন, পেছনের দরজা ও লকারের তালা খোলা। এ ছাড়া দোকানের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি থানা–পুলিশ ও উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতাদের জানান।

পৌরশহরের ব্যবসায়ীরা জানান, রাতে শহরে পুলিশ ও বাজারের নৈশ প্রহরীরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন। এত কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকার পরেও সোনার দোকান লুটের ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এর আগে গত ৩০ অক্টোবর উপজেলার জমাদার বাজারে অর্জুন জুয়েলার্সের মালিক অর্জুন চন্দ্র ভাদুড়িকে (৫২) কুপিয়ে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী সশস্ত্র ডাকাতের দল। এ সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে শহীদুল ইসলামসহ আরও কয়েকজন পথচারী আহত হন।  দীর্ঘ ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অর্জুন ভাদুড়ি মারা যান। ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনা রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।

উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলায়েত হোসেন বলেন, এক ঘটনার রেশ না কাটতেই আরেকটি ডাকাতির ঘটনা ঘটায় ব্যবসায়ারীরা খুবই আতঙ্কিত। তিনি দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

সোনাগাজী মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ওই দোকানে লুটের ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বাজার ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...