
বাংলাদেশে এই প্রথম পাট থেকে তৈরি পরিবেশবান্ধব বিশ্বমানের কাপড় উৎপাদন করেছে দেশের অন্যতম ফেব্রিক্স রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল।
আন্তর্জাতিক বাজারে পাট থেকে তৈরি পারিবেশবান্ধন কাপড় ও বিশ্বমানের নতুন নতুন ইকো ফ্রেন্ডলি ফেব্রিক্স পরিচয় করিয়ে দিতে রাজধানীর গুলশানে ১১ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে স্প্রিং সামার কালেকশান ফেব্রিক্স উিইকের শেষ দিনে ছিলো উপছে পড়া ভিড়। ৪ মে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেয় ইউরোপসহ বিভিন্ন দেশের পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গুলোর ক্রেতারা।
এবারের মেলায় প্যারামাউন্ট টেক্সটাইল এর উৎপাদিত জুট, কটন, লিলেন,টেন্সেল, ভিসকস, সিয়ারসাকার, স্ট্রাকচার, ভয়েল, পপলিন ও হাই ডেন্সড ফেব্রিক্সসহ প্রায় দুই হাজার ধরনের কোয়ালিটির বিভিন্ন ধরনের ফেব্রিক প্রদর্শন করা হয়। চলতি বছর পরিবেশ বান্ধব প্র্রোডাক্ট এর উপর বেশ গুরুত্ব দিয়ে ফেব্রিক্স উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। আয়োজকরা জানিয়েছেন বিশ্ববাজারে পাটের তৈরি পরিবেশবান্ধন ফেব্রিক্স নিয়ে ব্যাপক সাড়া মিলেছে।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অলক কুমার দাস জানান, বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের জন্য প্যারামাউন্ট টেক্সটাইলের স্প্রিং এবং সামার কেন্দ্রীক পোশাক তৈরির জন্য বিশ্বমানের ফেব্রিক্স প্রদর্শন করা হয়েছে এবারের মেলায়। এসময় তিনি জানান, ইউনিকলো, এইচ এন্ড এম, জারা, এম এন্ড এস, সি এন্ড এ, টম টেইলর সহ বিশ্বের নামীদাবি কোম্পানির প্রতিনিধিরা এবারের আয়োজন অংশগ্রহন করেছেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখতে আমরা উন্নয়ন ও গবেষণা খাতে বিপুল বিনিয়োগ করেছি। আমরা বিশ্বদরবারে ফেব্রিক্স নিয়ে বাংলাদেশকে তুলে ধরছি।
২০০৮ সাল থেকে প্যারামাউন্ট টেক্সটাইল পরিবেশ বান্ধব ও টেকসই ইয়ার্ণ ডায়িং, সলিড ডাইং এবং প্রিন্টিং ফেব্রিক্স তৈরি করে আসছে। এর মধ্যে রিসাইকেল কটন, রিসাইকেল পলেস্টার, অর্গানিক ইয়ার্ণ, রিজেন আরডি ফেব্রিক্স, ন্যাচারাল কালার, ইকোবেরা লিবাকো ফেব্রিক্স অন্যতম।
এসকেএস
- ১রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ২বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ৩মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ৪এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিলের আবেদন
- ৫তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
- ৬বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সতর্কতা
- ৭ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
- ৮উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ৯বিসিএস ক্যাডার হওয়ার আগেই নিভে গেল তানভীরের জীবন প্রদীপ
- ১০নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৭রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৮বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৯সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ১০জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব





পাঠকের মতামত