ডেপুটি স্পিকার ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে ...

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি থেকে নেমে সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পদ্মা নদীতে পড়ে গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক শাহিন শেখকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ঢাকা থেকে আসা কাভার্ডভ্যানটি সকাল ১০টার দিকে ৭নং ফেরিঘাটে নামে। পরে ঘাটের সংযোগ সড়ক দিয়ে মূল সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে এক কিলোমিটার ভেসে যায়।
দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নদী থেকে কাভার্ডভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিএইচ

পাঠকের মতামত