
পুঁজিবাজারকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেসবুক পেজ দিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
শেয়ারবাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পুঁজিবাজার কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেসবুক পেজ দ্বারা একশ্রেণির অসৎ ব্যক্তি বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এছাড়া বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এক্ষেত্রে ডিএসই’র নাম ব্যবহার করে যেসব ফেক বা ভুয়া অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে-সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেস্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরও অনেক গ্রুপ রয়েছে বলে জানিয়েছে ডিএসই।
ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, এসব ফেক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে ওই সব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উৎসাহিত করছে। প্রকৃত পক্ষে ডিএসইতে এ ধরনের কোনো গ্রুপ নেই।
পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীদের অবগতির জন্য ডিএসইর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ডিএসই’র একমাত্র তথ্যভান্ডার হলো ডিএসই’র ওয়েবসাইট। কেউ যদি নাম সর্বস্ব গ্রুপ দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিএসই কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত