প্রকাশিত:
এপ্রিল ৭, ২০২২ ৭:৪৭ পিএম
, আপডেট:
এপ্রিল ৮, ২০২২ ১১:০০ এএম

সারাবিশ্ব থেকে রিয়েল টাইমে ফ্রিল্যান্সারদের টাকা দেশে নিয়ে আসাকে আরও উৎসাহিত করতে এই রমজানে প্রতিদিন স্মার্টফোন জেতার সুযোগ নিয়ে এলো বিকাশ। বিকাশ অ্যাপের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে প্রতিদিন এক বা একাধিক লেনদেনে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ফ্রিল্যান্সার জিতে নেবেন ১টি স্মার্টফোন।
শেষ রমজান পর্যন্ত চলা এই অফারে একজন গ্রাহক একবারই এই পুরস্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইন শেষে বিজয়ীদের হাতে পুরস্কারের স্মার্টফোন তুলে দেওয়া হবে।
ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ারের মাধ্যমে মুহূর্তেই ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স আসছে বিকাশে। দিন রাত ২৪ ঘণ্টা যে কোনো প্রান্তে বসে বিকাশে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স গ্রহণ করার সুযোগ তৈরি হওয়ায় ফ্রিল্যান্সারদের আগের মতো আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। বিকাশে আসা রেমিট্যান্স তারা প্রয়োজন মতো অন্য বিকাশ অ্যাকাউন্টে পাঠানো, বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট দেওয়া, ক্যাশ আউট করাসহ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকন থেকে খুব সহজেই নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারেন গ্রাহকরা। যাদের এরই মধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেলে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিক তাদের রেমিট্যান্স বিকাশ অ্যাকাউন্টে আনতে পারবেন।
চালু হওয়ার পর থেকেই বিপুল সংখ্যক বাংলাদেশি ফ্রিল্যান্সার এই সার্ভিসটি নিয়মিত ব্যবহার করছেন। প্রতিদিনই নতুন নতুন ফ্রিল্যান্সার সার্ভিসটিতে যুক্ত হচ্ছেন।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ১০কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন





পাঠকের মতামত