
পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার জন্য কোনো ধরনের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ নিতে পারবেন গ্রাহক।
বাংলাদেশ ব্যাংকের সাসটেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। রোববার এ নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে। পরিবেশবান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ৪০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতার নির্দেশনায় নতুন করে ফ্ল্যাট নির্মাণ ও কেনায় ঋণের বিষয়টি যুক্ত করা হয়েছে।
নতুন নির্দেশনায়, বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদহার সব পর্যায়ে এক শতাংশ করে কমানো হয়েছে। সব মিলিয়ে বর্তমানে পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত ৬৮টি পণ্যে কম সুদের এ ঋণ নিতে পারবেন গ্রাহক।
পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত। এখন এক শতাংশ কমানো হয়েছে তারা অর্থ পাবে তিন শতাংশ সুদে।
ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে ৫ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদে ঋণ দেবে। এ ক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদহার হবে ৫ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সাড়ে ৫ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদি ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার জন্য ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদি ঋণ নেওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ড একই থাকবে।
বিপি/ আইএইচ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত