প্রকাশিত: মার্চ ৩১, ২০২২ ৮:২৭ পিএম

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড প্রবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করছে। এই তহবিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে এবং এই লক্ষ্যে স্বাধীনতার মহিমান্বিত সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে কেন্দ্র করে এটি প্রবর্তিত হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড) বিধিমালা, ২০২১ এর অধীনে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠিত হয়েছে। সিএমএসএফ অনেক উদ্ভাবনী কাজ করার প্রস্তুতি গ্রহণ করেছে। যার মধ্যে এটি একটি।

এসব উদ্ভাবনী কাজের মধ্যে এই তহবিলের নামকরণ করা হয়েছে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’। এই তহবিলের আকার ১০০,০০,০০,০০০ (একশত কোটি) টাকা, যা একটি ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড, যার প্রতিটির অভিহিত মূল্য ১০ (দশ )টাকা। আইসিবি এএমসিএলকে তহবিল ব্যবস্থাপক, ব্র্যাক ব্যাংককে হেফাজতকারী এবং বিজিআইসিকে ‘ট্রাস্টি’ হিসাবে অনুমোদন দেয়া হয়েছে।

এর কার্যক্রম প্রশংসা করতে গিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, এই মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা এমনভাবে সাজানো হয়েছে যে, ফান্ডের আকার কখনোই হ্রাস পাবে না বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তিনি সিএমএসএফ এর অনুষ্ঠানে আরও বলেন যে, বিশ্বব্যাপী পুজিবাজারে মিউচুয়াল ফান্ড বৃহৎ ভূমিকা পালন করে এবং কমিশন দেশের মিউচুয়াল ফান্ডের প্রতি সাধারণ জনগণের উৎসাহ বাড়ানোর জন্য কাজ করছে। সুতরাং, বিনিয়োগকারীরা ভাল রিটার্ন আশা করতে পারেন।

ঐতিহাসিক মার্চ মাসের শেষ কার্য দিবস বৃহস্পতিবার (৩১ মার্চ) বিএসইসি ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড-এর খসড়া ট্রাস্ট দলিল এবং বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করেছে ।

বিধিমালা অনুসারে, সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর কাছ থেকে অদাবিকৃত এবং অবন্টিত নগদ বা স্টক ডিভিডেন্ড, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ এবং অ-বরাদ্দকৃত রাইট শেয়ার স্থানান্তর করার মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগকারীদের পক্ষে নগদ এবং স্টকের অভিভাবক হিসাবে কাজ করে। তহবিলে জমা করা নগদ বা স্টক যে কোনো সময়ে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের দ্বারা যথাযথ দাবির উপর ভিত্তি করে পরিশোধ বা নিষ্পত্তি করা হবে।

সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা, বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ প্রদান, তালিকাভুক্ত সিকিউরিটিজ ধার দেওয়া এবং ধার নেওয়া এবং বিনিয়োগকারীদের দাবির নিষ্পত্তির মাধ্যমে বাজারে তারল্য নিশ্চিত করে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করে।

গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের (জিজেএমএফ) স্বপ্নকে বাস্তবে পরিণত করার অসাধারণ নেতৃত্ব প্রদানের জন্য সিএমএসএফ এর চেয়ারম্যান,বিএসইসি এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলাম এবং সম্মানিত কমিশনারগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিএমএসএফ এর চেয়ারম্যান বলেন, “সামনের দিনগুলোতে আমাদেরকে বিনিয়োগকারীদের সুবিধার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে”।

শেয়ার

পাঠকের মতামত

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...

ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারে লেনদেন, স্বার্থের সংঘাত, আর্থিক ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

জীবনবীমা ছাড়া সব খাতে প্রযোজ্য, বাদ পড়ল পিবি রেশিও মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০

মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত ...