প্রকাশিত: জুন ২৩, ২০২২ ৪:২৯ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন। এছাড়াও স্থানীয় বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন ত্রাণসামগ্রী। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা আড়াইটার দিকে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশ তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি বন্যার শুরু থেকেই বানভাসি মানুষকে উদ্ধার, থানাভবনে মানুষকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়া মানুষের পুনর্বাসনে কাজ করছে পুলিশ। এছাড়াও বন্যাদুর্গত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তায় পুলিশ অবিরাম কাজ করছে।
এর আগে সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দেকে আইজিপি সুনামগঞ্জের তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখানে বানভাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করেন। পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেয়া বন্যার্ত লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...