
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে আগুনে পুড়েছে ৪টি দোকান। এ সময় একটি দোকানের মধ্যে থাকা সজীব জমাদার নামের এক কর্মচারী দগ্ধ হয়ে নিহত হয়।
সোমবার(৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়কের বিপরীত মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব জমাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুটি ফার্নিচার, একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ বিক্রির দোকান এবং একটি গ্যারেজ রয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌঁনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষনে ওই দোকান ৪টি পুড়ে যায়। এ সময় একটি দোকানের মধ্যে ঘুমিয়ে থাকা কর্মচারী সজীব জমাদার দগ্ধ হয়ে মারা যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি একেএম আরিচুল হক।
বিএইচ
- ১জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ২রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৩মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৪পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৫সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৬বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৭টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৮নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৬চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান





পাঠকের মতামত