
বছরের শুরুতে তুলার দাম বেড়েছে প্রায় ১০ গুণ। পাঁচ মাস ব্যবধানে দামে তারতম্য তৈরি হয়। তুলার দাম বৃদ্ধি আবার অধিকাংশ প্রতিষ্ঠানের অতিরিক্ত তুলা স্টক করায় অনেকেরেই দিনশেষে লোকসান গুণতে হয়েছে। এতে যেমন উৎপাদন ব্যয় বেড়েছে, তেমনি পোশাক রপ্তানির যোগান কমেছে। ফলে নন-কটন গার্মেন্টস পণ্যের দিকে ঝুঁকেছে বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রি। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে, স্থানীয় তৈরি পোশাক শিল্পে ম্যান-মেইড ফাইবারের চাহিদা বাড়ছে। ঢাকায় সফররত ওয়েলসের ব্যবসায়ীদের সাথে এমন তথ্য তুলে ধরে বস্ত্র খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
গতকাল অল ওয়েলস ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড এডুকেশন মিশন, ইউকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৩ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে দেশেই রপ্তানি পণ্যের সিংহভাগ ভ্যালু অ্যাডিশন হতে হবে। এক্ষেত্রে বস্ত্র শিল্প, বিশেষ করে ম্যান-মেড-ফাইবার অন্যতম একটি সম্ভাবনাময় বিনিয়োগ খাত হবে।’
পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সিরামিক, আসবাবপত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ সম্ভাবনার কথাও জানান এফবিসিসিআই সভাপতি। এসব খাতে ওয়েলসের ব্যবসায়ীদের একক কিংবা যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান তিনি। বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ওয়েলসের আগ্রহের কথা জানান প্রতিনিধি দলের প্রধান এবং চেম্বার ওয়েলসের এক্সিকিউটিভ চেয়ারম্যান মি. পল স্লেভিন। তিনি বলেন, বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতি সব ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে ওয়েলস এবং বাংলাদেশের। সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি খাতকে অংশীজন করতে উভয় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইনস্টিটিউটগুলোর সঙ্গে ওয়েলসের ইনস্টিটিউটগুলোর কারিগরি সহযোগিতার সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
বৈঠকে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, অল ওয়েলস ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড এডুকেশন মিশন, ইউকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিপি/আজাদ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৮সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত