
শিরোপায় চোখ রেখে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু স্বাগতিক মালদ্বীপের কাছেই ২-০ গোলে হেরে কঠিন সমীকরণের সামনে এখন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। লিগপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।
বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করলেই ফাইনালে চলে যাবে নেপাল। কিন্তু জয় ব্যতীত আর কোনো ফলাফলের সুযোগ নেই বাংলাদেশের সামনে। নেপালকে হারাতে পারলেই মিলবে চতুর্থবারের মতো সাফের ফাইনাল খেলার টিকিট।
এই ম্যাচের আগে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘আমাদের একটা শক্তিশালী দিক হচ্ছে আমরা রক্ষণে খুব একটা ভুগিনি। মালদ্বীপ ম্যাচে আমাদের দুটো গোল খাওয়া নিয়ে কথা হচ্ছে, কিন্তু ওই ম্যাচে আমরা দুটো গোল খেয়েছি সেট পিস থেকে। কেবল দলের ডিফেন্ডারদের ওপর নয়, আমাদের রক্ষণের যে কৌশল, তার ওপর আমার আস্থা রয়েছে।’
এসময় বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের পরিকল্পনার বিষয়ে খানিক ধারণা দিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘আগামীকাল আমাদের জমাট থাকতে হবে। সেন্ট্রাল এরিয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে, নেপালকে আমরা দ্রুত প্রতি-আক্রমণে ওঠার সুযোগ দিতে পারি না। সে অনুযায়ী আমাদের পরিকল্পনা আছে।’
শুধু বাংলাদেশের জন্য নয়, দিনের পরের ম্যাচটি ভারতের জন্যও বাঁচা-মরার। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে রাত ১০টায় খেলবে ভারত। সেই ম্যাচে তারা জয়ব্যতীত অন্য কোনো ফল পেলেই বাদ পড়ে যাবে প্রথম পর্ব থেকে। সাফের লিগপর্বের শেষদিনের এই রোমাঞ্চে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অস্কার।
তিনি বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী যেভাবে খেলতে চাই, আমাদের সেভাবে খেলতে হবে। দুই স্ট্রাইকার নিয়ে খেলব। দুটি ম্যাচই সেমি-ফাইনাল (অন্য ম্যাচে মুখোমুখি ভারত ও মালদ্বীপ)। ম্যাচ জিততে হবে। আমাদের জিততেই হবে এবং আমি আত্মবিশ্বাসী। আমাদের জন্য সুন্দর দিন অপেক্ষায় আছে।’
বাংলাদেশ-নেপালের সবশেষ মুখোমুখি লড়াইটি ছিলো গোলশূন্য ড্র। তবে এর আগের ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিলো জামাল ভূঁইয়ার দল। অবশ্য সাফের পরিসংখ্যানে হাসি নেপালের মুখে। সবশেষ ১৬ বছর আগে সাফে নেপালকে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর নিজেরা হেরেছে তিনটি ম্যাচে। এবার নতুন গল্পই লিখতে হবে অস্কারের বাংলাদেশকে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত