
কুয়েতের আবু ফতিরা এলাকায় গাড়ি পরিষ্কার না করায় জামাল নামে বাংলাদেশিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসে এ সংবাদ প্রকাশ হয়। গুরুতর আহত ওই বাংলাদেশি প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে দেশটির আদান হাসপাতালে তিনদিন যাবৎ আইসিউতে পর্যবেক্ষণে রয়েছে তিনি।
আহত জামালের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুবার বাক্তার চর এলাকায়। জামালের ভাগ্নে মকবুল জানান, কুয়েতে ১৮ বছর যাবৎ কাজ করছেন জামাল। এক বাংলাদেশি ছুটিতে দেশে যাওয়ায় সময় আমার মামাকে ওই কুয়েতির গাড়ি পরিষ্কার করতে বলে যায়। তার কথামতো আমার মামা গাড়ি পরিষ্কার করে আসছিলেন।
তিনি জানান, গত ১১ জানুয়ারি সন্ধ্যায় সেই কুয়েতি এসে বলে তার গাড়ি পরিষ্কার হয়নি। গাড়ির ভেতরে ও বাইরে এখন পুনরায় পরিষ্কার করে দিতে হবে। বিষয়টি নিয়ে মামা ও কুয়েতির মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছন ফিরলে কুয়েতি সজোরে ঘাড়ের মধ্যে আঘাত করে। এতে আমার মামা মাটিতে পড়ে যান।
তিনি আরও জানান, পরে অ্যাম্বুলেন্সকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে মামা কথা বলতে পারলেও তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। অবস্থার অবনতি হলে গত তিনদিন ধরে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার মালিক নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। আমার মামা দেশে দুই কন্যা সন্তানের জনক।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত