
নাইজেরিয়ান নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের একটি স্বপ্ন পূরণ হয়েছে এই দেশের খেলোয়াড় হিসেবে ঘরোয়া ফুটবল খেলে। তবে সবচেয়ে বড় যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের নাগরিক হয়েছেন, তা জাতীয় দলের হয়ে খেলা। সেই স্বপ্ন পুরণের কাছাকাছিও পৌঁছে গেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই বাংলাদেশি।
নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট- সব ঠিকঠাক। কিংসলের খেলতে প্রয়োজন শুধু ফিফার ‘ইয়েসকার্ড।’ যে কার্ডের জন্য বাফুফে প্রতিদিনই চিঠি চালাচালি করছে বিশ্ব ও এশিয়ান ফুটবল সংস্থায়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও ইয়েস-নো কোন উত্তরই মেলেনি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার পক্ষ থেকে।
তবে এলিটা কিংসলে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। নতুন কোচ অস্কার ব্রুজন বৃহস্পতিবার বিকেলে যে ২৭ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছেন সেখানে অন্যরকম আকর্ষণ ছিল এই কিংসলে। শুরুতে ক্যাম্পের একমাত্র নতুন মুখও ছিলেন তিনি। পরে যোগ হয়েছেন আবাহনীর তরুণ মিডফিল্ডার রিদয় খান।
অনুশীলন শেষে এলিটা কিংসলে হাসতে হাসতেই মিডিয়ার সামনে এলেন। গায়ে জড়ানো লাল-সবুজ জার্সির বুকে আঁকা জাতীয় পতাকা ধরে বললেন, ‘বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার অনুভূতিই আলাদা।’
‘ক্লাব ফুটবল খেলে এখন আমরা সবাই একসঙ্গে। এটা জাতীয় দল। তাই অন্যরকম আনন্দ এখানে। আমি প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছি। আমি রোমাঞ্চিত। এখন আমার দৃষ্টিটা শুধুই অনুশীলনে, কাজে। ক্লাবেও কাজ করেছি, এখানে শুরু করলাম। ক্লাব ও জাতীয় দলের অনুশীলনে কাজ আলাদা, এখানে আমরা সবাই একসঙ্গে’- যোগ করেছেন নতুন এই বাংলাদেশি।
সাফে নিজের খেলার সম্ভাবনা প্রসঙ্গে এলিটা কিংসলে বলেছেন, ‘এখানে আমার কিছু করার নেই। এটা বাফুফে দেখছে আমি খেলার জন্য যোগ্য হবো কিনা। যদি সুযোগ আসে তাহলে নিজেকে প্রমাণের চেষ্টা করব।’
- ১১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৪আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৫বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৬প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৯রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৯জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ১০এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট





পাঠকের মতামত