
ডিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশে স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ আছে।বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী।
মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে হবে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এ দেশে স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। যুক্তরাজ্য তা কাজে লাগাতে চায়। রবার্ট ডিকসন আরও বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল তরুণ জনগোষ্ঠী। বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য তরুণদের উচ্চশিক্ষায় গুরুত্ব দিতে হবে।
‘বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো আগ্রহী। বাংলাদেশ সরকার চাইলে তা কাজে লাগাতে পারে বলে মত দেন ব্রিটিশ হাইকমিশনার। রাবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আগামী সপ্তাহ থেকে ‘ব্রিটিশ-বাংলাদেশ বাণিজ্য সংলাপ’ শুরুর সম্ভাবনা রয়েছে। এতে দুদেশের সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্য। ২০১৯-২০ অর্থবছরে ৩৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে যুক্তরাজ্য আমদানি করে ৪১ কোটি ডলার।
ব্রেক্সিটপরবর্তী সময়ে ব্রিটেন তার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখায় বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করনে রিজওয়ান রাহমান।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত