প্রকাশিত: জুলাই ৩, ২০২২ ১:০২ পিএম

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ কেবল তৈরি পোশাক রপ্তানিকারক দেশই নয়, বাংলাদেশ এখন মেধা রপ্তানির দেশ হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে। রপ্তানি করা সফটওয়্যারের ৩৪ শতাংশ যাচ্ছে আমেরিকার বাজারে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এমনকি আইওটি ডিভাইসও রপ্তানি করছি।

গতকাল শনিবার রাতে মন্ত্রী ঢাকায় এক হোটেলে আয়োজিত একটি ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিতে পশ্চাৎপদতা অতিক্রম করে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের অভিযাত্রা আজ বিশ্বের বিস্ময়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনধারার সাথে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সাম্প্রতিক বন্যায় দুর্বিষহ দুর্ভোগের মাঝেও বন্যার্ত মানুষ খাদ্যের সাথে ডিজিটাল সংযুক্তিও প্রত্যাশা করেছে।

এ বিষয়ে বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, তারা (বন্যার্তরা) খাবার নয়, তারা মোবাইল নেটওয়ার্ক সচল চায়, ইন্টারনেট চায় আগে। তারা মনে করে নেটওয়ার্ক সচল থাকলে তারা প্রশাসনসহ আপনজনদের সাথে সংযুক্ত থাকতে পারবে, তাদের দুর্ভোগ লাগব হবে। এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা।

মন্ত্রী বলেন, পৃথিবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ বাংলাদেশকে প্রথম ডিজিটাল দেশ হিসেবে ঘোষণা করেছেন। পরবর্তীতে ২০০৯ সালে ইংল্যান্ড, ২০১৪ সালে ভারত এবং ২০১৯ সালে পাকিস্তান তাদের দেশকে ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, হাজার বছরের পরাধীন জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির অবজ্ঞাখ্যাত বাংলাদেশ আজ সাড়ে ৬ লাখ কোটি টাকার জাতীয় বাজেটের বাংলাদেশ। এই বাংলাদেশ আজ নিজের টাকায় পৃথিবীর অন্যতম বৃহত্তম সেতু পদ্মা সেতু নির্মাণ করেছে।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তি শিখাতে না পাড়ালে শিক্ষিত বেকার তৈরি হবে।

ইভেন্টে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ওয়াসিফা। মোট নয়জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বেট্রিস কালড্রাম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভিসি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউই লিউয়েন এবং হুয়াওয়ে টেকনোলজি লিমিটেডের বোর্ড মেম্বার লি জুনসেং বক্তৃতা করেন।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...