
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদে যোগ দিলেন ফাতেমা বেগম। পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তার নিয়োগ অনুমোদন করে। বাংলাদেশ ফাইন্যান্সের অডিট কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন তিনি।
সোমবার বিকেলে (৩১ জুলাই, ২০২৩) বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেয়ার আগে সুদীর্ঘ ৩১ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে ফাতেমা বেগম বাংলাদেশ পুলিশে শীর্ষপদে কর্মরত ছিলেন। অবসর নেয়ার আগে তিনি পুলিশের অতিরিক্তি আইজি পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের প্রথম নারী কর্মকর্তা হিসেবে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ে লেখাপড়া শেষে সরকারী কর্ম কমিশনের মাধ্যমে ১৯৮৪ সালে পুলিশে যোগ দেন।
বাংলাদেশ ফাইন্যান্সে ফাতেমা বেগমের এই নিয়োগকে স্বাগত জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফাতেমা বেগমের বোর্ডে অন্তর্ভূক্তকরণ বাংলাদেশ ফাইন্যান্সের অবস্থানকে সুসংহত ও সুদৃঢ় করবে।
এই নিয়োগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ বলেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে ফাতেমা বেগমের যোগদান ও অবদান, বোর্ডকে বৈচিত্রপূর্ণ করবে। পাশাপাশি তাঁর দক্ষতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ ফাইন্যান্স বহুদুর এগিয়ে যাবে।
এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক হিসেবে যোগ দিতে পেরে তিনি গর্বিত প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত