ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২, ২০২৬ ৯:৫২ পিএম

কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজ শর্তে ঋণ দিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুন: অর্থায়ন বিষয়ক দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

এই চুক্তির মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ হারে মুনাফায় ঋণ সুবিধা পাবেন।

চুক্তি অনুযায়ী ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুন: অর্থায়ন স্কিমের আওতায় বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আরেকটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকার সিএমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিলে (এফএসএফডিএমএসএমই) অংশ নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এই ঋণের মুনাফা হারও ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।

বিএইচ

 

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...