প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০ ৯:১১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৭ মাসে আমি যা করেছি, জো বাইডেন তা ৪৭ বছরেও করতে পারেননি।

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) পেনসিলভানিয়াতে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের কঠোর সমালোচনা করে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি, বাইডেনের চেয়ে তিনি দেশের জন্য বেশি অবদান রেখেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়নের আগেই থেকেই বাইডেনের সমালোচনায় মুখর ট্রাম্প।

ডেমোক্রেট নেতা বাইডেন দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় (২০০৯-১৭) ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সিনেটরের দায়িত্ব পালন করেছেন। তবে ৭৭ বছর বয়সী বাইডেনের তুলনায় রাজনীতিতে একেবারেই নবীন ট্রাম্প। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে মার্কিন রাজনীতিতে হাতেখড়ি ধনকুবের ব্যবসায়ী হিসেবে পরিচিত ট্রাম্পের।

শেয়ার

পাঠকের মতামত

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...

সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি

ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথির বিদ্রোহীরা সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে। সোমবার ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ...