ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫ ৫:৩৫ পিএম

বাগেরহাট প্রতিনিধি

চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাগেরহাটে পালিত হলো হরতাল ও অবরোধ। সারাদিন সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বিকেল গড়াতেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে শহর ও মহাসড়ক।

চারটি সংসদীয় আসন থেকে একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও অবরোধে অচল হয়ে পড়ে বাগেরহাটের সড়কপথ। দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে বিকেল চারটায় কর্মসূচি শেষ হওয়ার পরই ধীরে ধীরে রাস্তায় নেমে আসে যানবাহন, স্বাভাবিক হতে শুরু করে জনজীবন।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে বাগেরহাটে তিনটি আসন রাখবে, তা আমরা মেনে নেব না। বাগেরহাটের তিন আসনে নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে দেশের কোথাও নির্বাচন হতে দেওয়া হবে না। কমিশনকে আমরা বলতে চাই, বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলায় ব্যাপক আন্দোলন শুরু হয়। এরপর থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...