
বাজারে ভিন্ন স্বাদের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস নিয়ে এলো মিস্টার নুডলস। মি. নুডলস-এর কোরিয়ান সুপার স্পাইসি নুডলসে ঝাল ও স্বাদের সমন্বয় করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কোরিয়ান মশলা ও রেড চিলি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায়-এর প্রধান কার্যালয়ে পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, মানসম্মত ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের কারণে ভোক্তাদের ভালবাসার প্রিয় একটি ব্র্যান্ড মি. নুডলস। মি. নুডলস সবসময় ভোক্তার চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আসছে এবং নিত্য নতুন পুষ্টিকর উপাদান ও বিভিন্ন ফ্লেভার যোগ করে নতুন ধরনের নুডলস বাজারে নিয়ে আসছে। এবারের নতুন পণ্যটির মধ্য দিয়ে ভোক্তাদের কোরিয়ান মশলা ও ঝালের স্বাদ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আশা করছি, এটি ভোক্তাদের কাছে জনপ্রিয়তা পাবে।
মি. নুডলস-এর নির্বাহী পরিচালক এ কে এম মইনুল ইসলাম মইন বলেন, মি. নুডলস-এর কোরিয়ান সুপার স্পাইসি ৬২ গ্রামের প্রতি প্যাকের সর্বোচ্চ খুচরা মূল্য ধরা হয়েছে ২০ টাকা। এছাড়া চার ও আট পিসের ফ্যামিলি প্যাকের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭৫ ও ১৪০ টাকা। ডেইলি শপিংসহ বড় বড় সুপার স্টোর ও মুদি দোকানের পাশাপাশি ই-কমার্স সাইট অথবাডটকম থেকেও মি. নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস পাওয়া যাবে।
অনুষ্ঠানে মি. নুডলস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) তোষণ পাল, জেনারেল ম্যানেজার (সেলস) আহম্মেদ হালিম, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) ইমরান আলী ও অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (বিপণন) রিয়াদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত