
পুঁজিবাজারে অর্ডিনারি শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ট্যানারি খাতের তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার। নতুন শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহের মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি।
রোববার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ৩ কোটি অর্ডিনারি শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে প্রতিটি শেয়ার ছাড়া হবে। এর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে, যা কোম্পানির চলতি মূলধনের ঘাটতি পূরণ করবে।
কোম্পানির পরিচালক ও কৌশলগত বিনিয়োগকারীদের এই শেয়ার ইস্যু করবে।
কোম্পানির সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় বোনাস শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সুযোগ নেই বলে, এভাবে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াতে চায় কোম্পানিটি।
তবে এই সিদ্ধান্ত কার্যকরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে।
উল্লেখ্য, চামড়া ও ফুটওয়্যার খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের বর্তমান অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ ধারণ করছেন এর উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। বাকী ৫৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
বিপি/এমআই
- ১শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- ২রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ৪২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৫সরিষাবাড়ীতে ছাত্রদলের দুই নেতার পদত্যাগ
- ৬আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না
- ৭মাদারীপুরে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার
- ৮জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৯নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু ২০ আগস্ট
- ১০পিকেএসএফের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ১চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ২‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৩ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৪শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৫অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৬অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৯সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
- ১০এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা





পাঠকের মতামত