শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬ ১২:০৮ পিএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে বাজার মূলধন। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২ হাজার ৯৬৬ কোটি  টাকা বা দশমিক ৪২ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮১৪ কোটি ৫৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৮ কোটি ৯ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ২ হাজার ৭২ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির , দর কমেছে ১৭৩ টির এবং ৩০ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

লেনদেনের শীর্ষে কুইন সাউথ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল ...

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...